বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

এক ফ্রেমে জয়া ও মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

এক ফ্রেমে জয়া আহসান ও রাফিয়াথ রশিদ মিথিলা - ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা সৃজিত মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসানের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। তবে সম্প্রতি আবার আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। কারণ, দীর্ঘ পাঁচ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন। আর এবার সৃজিত মুখার্জির স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও জয়া আহসানকে এক ফ্রেমে দেখা গেছে।

এ ছাড়া জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের বিষয়টি মোটেই ভাবায় না মিথিলাকে; বরং তিনি এটা স্বাভাবিকভাবেই দেখেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তার প্রমাণ মিলল।

জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। কখনও গা ঘেঁষে বসে। আবার কখনও জয়া মিথিলাকে পরম আদরে খাইয়েও দিয়েছেন অভিনেত্রী।


মিথিলাকে খাইয়ে দিচ্ছেন জয়া  ছবি: ফেসবুক থেকে নেওয়া


এদিকে স্বামীর সাবেকের সঙ্গে মিথিলাকে দেখে চর্চায় মেতে ওঠেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘তার জামাইকে খেয়ে এখন তাকে কেক খাওয়াচ্ছে।’

আরো পড়ুন: ৮৩ কোটি বাজেটে বাংলাদেশের ছবি

সম্প্রতি সৃজিতের ‘দশম অবতার’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু তিনি সন্তানসম্ভবা হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। জয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা।

এম/


মিথিলা জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250