রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

এবার সরাসরি ট্রলের জবাব দিলেন মৌনি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মৌনী রায় হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তিনি হচ্ছেন একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী।

সম্প্রতি অভিনেত্রী মৌনি রায় নামের সঙ্গে জনপ্রিয় বলিউড অভিনেত্রীর তকমা যুক্ত করেছেন। ‘ব্রহ্মাস্ত্র’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। পাশাপাশি ফ্যাশন স্টাইলিংয়ের জন্যও বহুল প্রশংসিত হয়েছেন বাঙালি এই অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে তার বাহারি পোশাক বেশ নজর কাড়ে ভক্তদের।

তবে প্রশংসার পাশাপাশি নিজের পোশাক নিয়ে মাঝেমধ্যেই ট্রলের শিকার হতে হয় তাকে। নেটদুনিয়ায় তাকে নিয়ে চলে নানা কটূক্তি। সেই ধারাবাহিকতায় আবারও পোশাক বিড়ম্বনায় ট্রলের শিকার হতে হচ্ছে তাকে।

সম্প্রতি একতা কাপুরের একটি অনুষ্ঠানে যান মৌনি। তার পরনে ছিল একটা পিঠখোলা সিমারি মিনি ড্রেস। যে কারণে বারবার পোশাক সামলাতে নাজেহাল হতে হচ্ছিল তাকে। আর এতেই বাঁধে বিপত্তি। ছবিগুলো প্রকাশ পেতেই ধেয়ে আসে কটাক্ষ। কেউ লিখেছেন, ‘ভারতে এত ঐতিহ্যবাহী পোশাক থাকতে বিদেশি পোশাক নকল কেন!’

আরো পড়ুন: অপু বিশ্বাস আমাকে ব্যবহার করেছে : ফারজানা মুন্নী

কেউ কেউ লিখেছেন, ‘এত ছোট জামা যদি সামলাতেই না পারেন, তবে পরেনই বা কেন?’- এমন অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।

নানা সময় এমন সমালোচনার শিকার হলেও কখনও কোনো মন্তব্য করেননি মৌনি। তবে এবার মুখ খুললেন তিনি। মৌনি বলেন, ‘যাদের কাছে সময়ের কোনো মূল্য নেই তারাই এমন কাজে লিপ্ত থাকে। কিন্তু তাদের নিয়ে মন্তব্য করার মতো বেকার সময় আমার নেই!’

এসি/ আই.কে.জে/


মৌনি রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250