বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরকারের মন্ত্রিপর্যায় থেকে কিছু ‘কাঁচা’ কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, এই মুহূর্তে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রিপর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন, যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড–কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কীভাবে?

আজ শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন শফিকুর রহমান। গত কয়েক দিন ধরে দেশে কিছু বিদ্যমান সমস্যা দেখা যাচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি।

প্রধান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব–এদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেয়। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এই অপরাধীদের পাশে না দাঁড়ায়। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকেরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারেন, সমাজটা ভালো হবে।’

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনো দলীয় ফোরামে সে রকম কিছু বা বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্ত নেব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার যদি কোনো ভালো কাজ করে উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের সমর্থন পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দীনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলব না।’

জে.এস/

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250