রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

এলপিএলের ড্রাফটে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

আফিফ হোসেন (বাঁয়ে), সাকিব আল হাসান (মাঝে) এবং লিটন দাস। ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ সংস্করণ শুরু হবে আগামী ৩০ জুলাই। তার আগে প্লেয়ার্স ড্রাফটের জন্য বেশকিছু ক্রিকেটারের নাম প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং আফিফ হোসেন।

২০২০ সালে শুরু হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের সংস্করণ শুরু হচ্ছে আগামী ৩০ জুলাই, যা শেষ হবে ২০ আগস্ট। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। এই পাঁচ দলে ৬ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে।

এই খেলোয়াড় কেনার জন্য ড্রাফট শুরু হবে আগামী ৪ জুন। তবে তার আগে স্থানীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য ১৫ মে প্লেয়ার নিবন্ধন খোলা হবে।

আরো পড়ুন: নারাইনের জায়গায় একাদশে লিটন!

ড্রাফটের জন্য নাম নিবন্ধন প্রক্রিয়া শুরুর আগেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেনের নাম চূড়ান্ত করেছে এলপিএল।

বাংলাদেশের এই তিন ক্রিকেটার ছাড়াও আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারের নাম। ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, ম্যাথু ওয়েড, নাসিম শাহ, ড্যারিল মিচেল, লুঙ্গি এনগিডি, তাব্রাইজ শামসিরা আছেন প্লেয়ার্স ড্রাফটের তালিকায়।   

এম/

 

আফিফ সাকিব আল হাসান লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250