বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে বিমান আমদানির অনুমতি দিয়েছে ডিজিসিএ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এভিয়েশন রেগুলেটর ডিজিসিএ এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোকে মোট ৯৭০ টি বিমান আমদানি করার অনুমোদন দিয়েছে। এয়ার ইন্ডিয়া এয়ারবাস এবং বোয়িং থেকে ৪৭০ টি বিমান কিনবে। অন্যদিকে ইন্ডিগো এয়ারবাস থেকে ৫০০ টি বিমান কিনবে।

এয়ার ইন্ডিয়া এ৩২০ নিও ফ্যামিলি থেকে ২১০টি প্লেন, বি৭৩৭ ফ্যামিলি থেকে ১৪০ টি এবং এ৩৫০ ফ্যামিলি থেকে ৪০টি প্লেন কেনার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ৫০ টি বি৭৩৭-৮, ২০ টি বি৭৮৭-৯ এবং ১০ টি বি৭৭৭-৯ কেনার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। জানা যায়, ইন্ডিগো এ৩২০ নিও পরিবারের কাছ থেকে ৫০০ টি বিমান কিনবে।

বেসামরিক বিমানের প্রকৃত আমদানির জন্য এনওসি (অনাপত্তি শংসাপত্র) প্রদানের সময় পার্কিং স্লটের প্রাপ্যতা নিশ্চিত করেন বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভি কে সিং। এয়ারলাইন্সের ইনডাকশন প্ল্যান অনুযায়ী, ২০২৩-২০৩৫ এর ভেতর বিমানগুলো আমদানির প্রস্তাব করা হয়।

আরো পড়ুন: বিক্ষোভের নামে ধর্মীয় গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

বর্তমানে অনুমোদিত বিমানের সংখ্যা ৭২৯টি। তবে আগামী সাত বছরে দেশের প্রধান অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোর বহরের পরিমাণ প্রায় ১৬০০ হবে বলে আশা করা হচ্ছে।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

এভিয়েশন এয়ার ইন্ডিয়া ইন্ডিগো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250