শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

কুমার শানুর সঙ্গে দেখা করতে ভক্তের একি কাণ্ড!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৪ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভক্তের পাগলামি কতদূর যেতে পারে, সেটাই যেন হাতেকলমে দেখালেন রাজস্থানের রাকেশ বালোডিয়া। ১২০০ কিলোমিটার রাস্তা প্যাডেল করে পাড়ি দিলেন মুম্বাই। শুধুমাত্র নিজের প্রিয় তারকা কুমার সানুকে সামনে থেকে দেখবেন বলে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দা রাকেশ বালোডিয়া। সেখান থেকে একাই সাইকেল চালিয়ে মুম্বাই পৌঁছে যান শনিবার সকালে। এরপর তিনি দেখা করলেন প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে। এক ভারতীয় সংবাদ সংস্থার কাছে ‘শানুদা’কে নিয়ে নিজের পাগলামি, আবেগের কথাও জানিয়েছেন ওই ভক্ত। যদিও প্রিয় তারকাকে সামনে দেখে তখন তিনি ভাষা হারিয়েছেন।

রাকেশ বলেন, ‘আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন থেকে কুমার শানুদার গান শোনা শুরু করি। তাকে অনুকরণ করে গান গাইতে থাকি। সেই গানের জন্য নিজের শহরেই এত ভালবাসা পেয়েছি যে, তা কোনোদিন ভোলার নয়।

নাহলে আমি আজ কী করতাম, জানি না। সেই ভালোবাসাই আমাকে রাজস্থান থেকে মুম্বাইয়ে টেনে এনেছে। আমার পরিবারও পাশে দাঁড়িয়েছিল। কারণ তারা জানে, আমি শানুদাকে কতটা ভালোবাসি।’

আরো পড়ুন: কিশোর কুমারের প্রিয় মিষ্টির দোকান, যেখানে আজও তাঁকে প্রতিদিন স্মরণ করা হয়

রাকেশকে নিয়ে উচ্ছ্বসিত কুমার শানু নিজেও। ভক্ত মুম্বাইয়ে তার বাড়ি পৌঁছাতেই নিজে দাঁড়িয়ে সাদরে আমন্ত্রণ জানান গায়ক।

কুমার শানুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাকেশ। পরে সংবাদমাধ্যমের সামনে কুমার শানু বলেন, ‘অনুরাগীরা আমাদের এত ভালবাসেন, এগুলোই তো পাওনা। রাকেশ ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমাকে আবেগঘন করে দিয়েছে গোটা ঘটনা।’

এসি/ আইকেজে 


কুমার শানু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250