মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

কোন ডাবে পানি বেশি বুঝবেন কিভাবে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই গরমে স্বস্তি পেতে ডাবের পানিতে চুমুক দিচ্ছেন! তবে ডাবের দাম এখন বেশ চড়া। অনেক সময় দেখা যায় বড় সাইজের একটি ডাব কিনেও বেশি পানি মিলছে না। বেশিরভাগ মানুষই ডাব কেনার সময় কোনো না কোনোভাবে ঠকেন। তাই চলুন জানা যাক কোন ডাবে পানি বেশি আছে বুঝার টিপস-

আসলে কোন ডাবে পানির পরিমাণ বেশি আর কোনটিতে ঘন শাঁস থাকে, তা বোঝা সাধারণ মানুষের ক্ষেত্রে কিছুটা মুশকিল। অনেকেই ভাবেন, ডাবের আকার অনুযায়ী বুঝি পানির পরিমাণ কমবেশি হয়।

তবে সব সময় কিন্তু এমনটি নাও হতে পারে। তাই মাঝারি আকারের ডাব বেছে নেওয়াই ভালো। তাছাড়া কেনার আগে ভালো করে ডাব ঝাঁকিয়ে দেখে নিতে পারে, তাতেও কতটুকু পানি আছে তার ধারণা মিলবে। আবার ডাবের রং দেখেও অনেক সময় ধারণা করা যায়, ডাবে কতটা পানি আছে।

আরো পড়ুন : পাকা ও মিষ্টি লিচু চিনে যেভাবে কিনবেন

রং ধূসর হয়ে গেলে কিংবা ডাবের গায়ে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন তাতে শাঁসের পরিমাণ বেশি। ওই ডাবে বেশি পানি থাকবে না। তবে ডাব বড় মানেই যে তাতে বেশি পানি থাকবে এ ধারণা ভুল।

আসলে বড় ডাবেই পানি সবচেয়ে কম থাকে। কারণ ডাব যত বড় হয়, ভেতরে শাঁসের পরিমাণ তত বাড়ে। ডাবের পানি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ।

অতিরিক্ত পরিশ্রমের পর দেহ থেকে পানি ও খনিজ লবণ বেরিয়ে গেলে, ক্লান্ত শরীরকে চাঙা করতে অত্যন্ত কার্যকর পানীয়। তাই এ গরমে সুস্থ থাকতে নিয়মিত ডাবের পানি পান করুন।

এস/   আই.কে.জে

টিপস ডাবের পানি স্বাস্থ্যকর পানীয় ডাব কেনা ফলের পানীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250