মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

কড়া নিরাপত্তায় আদালতে হাজির ইমরান খান 

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন।

আল-কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইমরান খানকে আইএইচসি প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় তিনি আজ আদালতে হাজির হয়েছেন। 

গতকাল দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি তাকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এএনবি) নির্দেশও দিয়েছেন। এরপরেই আজ তিনি আদালতে হাজির হলেন।

পাকিস্তানের পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মাঝে ইমরান খানকে আদালতে হাজিরা করা হয়েছে। টেলিভিশনে ফুটেজে দেখা যাচ্ছে, আদালতের প্রাঙ্গণে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। 

আরো পড়ুন: ইমরান খানের মুক্তির আদেশের খবরে জেমিমার টুইট

এ ছাড়া আইএইচসি এর বাইরে অনেক আইনজীবী পিটিআই প্রধানের প্রতি সহমর্মিতা জানিয়ে স্লোগান দিচ্ছেন। ডন বলছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্থানীয় সময় ১১ টা ৩০ মিনিটে আদালতে আসেন। বায়োমেট্রিকের জন্য তাকে কোর্টের ডায়েরি ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়।

এম/


 

আদালত ইমরান খান 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250