মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

গোয়ালন্দে ঢাঁই ও রুই মাছ বিক্রি হলো ৩৬ হাজারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদীর একটি ঢাঁই ও একটি রুই মাছ বিক্রি হয়েছে ৩৬ হাজার টাকায়। মাছ দুটি দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে। এর মধ্যে ঢাঁই মাছটি আজ রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার উজানে জালে ধরা পড়ে। আর রুই মাছটি ধরে পড়ে গতকাল শনিবার।

স্থানীয় মৎস্যজীবীরা বলেন, প্রতিদিনের মতো রোববার ভোরে জাল নিয়ে নদীতে মাছ শিকারে বের হন জেলে আনিস। জাল ফেলে ভাসতে ভাসতে যান দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার উজানে চর করনেশনা এলাকায়। নদীতে ফেলা জাল আনিস ও তাঁর সহযোগীরা টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি ঢাঁই মাছ। বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়তে আনেন। নিলামে তুললে ৩ হাজার টাকা কেজি দরে প্রায় ৫ কেজি ওজনের মাছটি ১৫ হাজার টাকায় কেনেন ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, ঢাঁই মাছ দেখতে পাঙাশের মতো। ঠোঁট দুটি লাল, অনেক তেলও হয়। মাছটি খেতে সুস্বাদু। পদ্মা নদীর ঢাঁই আরও বেশি সুস্বাদু। মাছটি বর্তমানে তার আড়তঘরে আছে। কেজিপ্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভ হলেই তিনি মাছটি বিক্রি করে দেবেন।

এদিকে শনিবার বিকেলে পদ্মা নদীর সাড়ে ৯ কেজি ওজনের একটি রুই মাছ বিক্রি হয়েছে প্রায় ২১ হাজার টাকায়। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের পাশে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে ধরা পড়ে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় কিনে ২ হাজার ২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।

আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিষ্টি আলুর বাম্পার ফলন

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান বলেন, পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানির গভীরতা কম থাকায় ইলিশসহ অন্যান্য ভালো তেমন মাছ ধরা পড়ছিল না। এখন মাঝেমধ্যে এমন ভালো মাছ ধরা পড়ছে, যা এ অঞ্চলের মৎস্যজীবীদের জন্য সুখবর।

এম/

 


 

রাজবাড়ী গোয়ালন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250