শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে। এটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পাশাপাশি ফায়ার সার্ভিস সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মাইন উদ্দিন জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেসব এলাকায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতের আশঙ্কা আছে সেইসব এলাকায় ফায়ার স্টেশনগুলোর সঙ্গে কন্টিনিউ কথা হচ্ছে মনিটরিং সেল এর মাধ্যমে। তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়া যেসব এলাকায় ঘূর্ণিঝড় আঘাতের আশঙ্কা আছে, সেইসব এলাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।  

আরো পড়ুন: ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, বন্দরে হুঁশিয়ারি সংকেত

এদিকে দেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় এটি আঘাত হানতে পারে, এমন আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

‘মিধিলি’ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে। তবে বাতাসের গতি কম থাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা কম বলে জানান প্রতিমন্ত্রী।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় 'মিধিলি' এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সমুদ্র বন্দরসমূহকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এসকে/

ফায়ার সার্ভিস সতর্ক সংকেত ঘূর্ণিঝড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250