মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫

চুলা জ্বালানোর আগে ১৫ মিনিট দরজা-জানালা খুলে রাখার পরামর্শ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা ও জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায়।

তিতাসের ফেসবুক পোস্টে বলা হয়, রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন। এ সময়ে যেকোনো প্রয়োজনে হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একাধিক স্থানে গ্যাসের গন্ধ ছড়ায়। অনেকে গ্যাসের এ গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তখন বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দিয়াশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়।

আরো পড়ুন: গরম আর কয়দিন, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস

পরে অবশ্য তিতাসের পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। পরে ওই দিন ভোররাতে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করে। কোথাও অগ্নিকাণ্ডের কোন খবর পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। এর মধ্যে আজ বুধবার নিজেদের ফেসবুক পেইজে এমন জনসচেতনতামূলক পোস্ট দিলো তিতাস।

এমএইচডি/

প্রাকৃতিক গ্যাস তিতাস গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250