শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

ঢাকায় ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, মশা থেকে সাবধান

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় দ্রুতগতিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬২ জন ডেঙ্গু রোগী আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪২ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন ভর্তি রয়েছেন এখন পর্যন্ত।
 
আরও পড়ুন: 
বাঁ পাশ হয়ে ঘুমালে কি হার্টের ক্ষতি হয়?


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৪১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৪২ জন।
 
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৪০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মশাবাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়ায় মশা থেকে সাবধানে থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।

এসি/ আই. কে. জে/


 

ঢাকা ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250