বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার *** নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৯৪ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে দুজন, চট্টগ্রামে একজন ও ঢাকায় একজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১০ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৮৮০ জন।

হামের উপসর্গে মৃত্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250