শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

তৃতীয় দফা অবরোধ, রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়; যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

চলমান অবরোধ উপেক্ষা করেই বের হয়েছেন রাজধানীর কর্মজীবীরা। স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

রাজধানীর পল্টন, কাকড়াইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, কুড়িল, এয়ারপোর্ট সড়ক, গুলশান, মহাখালী, বনানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার যানবাহনের চাপ দেখা গেছে। 

এছাড়া শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আজিমপুর, মানিক মিয়া অ্যাভেনিউ, শ্যামলী, কল্যাণপুর এলাকাতেও যানবাহনের সংখ্যা বেড়েছে। যানবাহন বাড়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন সিগন্যালে গণপরিবহন দীর্ঘ সারিও দেখা গেছে।

এদিকে সপ্তাহের শেষ দিনের সকালে কাজে বের হওয়া অফিসগামী মানুষের সংখ্যাও বাড়ছে সড়কে। সড়কে রিকশা, সিএনজি, রাইড শেয়ারিং মটোরসাইকেলেও যাত্রী বেড়েছে।

ওআ/


অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250