শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

তৃতীয় সংসারও কি টিকছে না পপ সম্রাজ্ঞী ব্রিটনির?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম দুই সংসার ভাঙনের পর তৃতীয় সংসারও টিকলো না পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের। স্বামী স্যাম আজগারির সঙ্গে খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে তার। ইতোমধ্যেই নিজের বাগদানের আংটিও খুলে ফেলেছেন।

হিন্দুস্তান টাইমসের খবর, ব্রিটনির উপরে প্রতারণার অভিযোগ তুলেছেন স্যাম। স্ত্রীর পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছে তিনি। বিষয়টি নিয়ে মারাত্মক ঝামেলা হয় দুজনের মাঝে। যা গড়ায় হাতাহাতিতে। তারপরই স্যাম ঠিক করেন, সে ডিভোর্সে পথে হাঁটবে।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটনির স্বামী স্যাম ইতোমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন এবং অন্যত্র বসবাস শুরু করছেন। কয়েকমাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন তিনি। বিচ্ছেদের পর ব্রিটনির থেকে আর্থিক সুবিধা পেতে পারে স্যাম। যদিও এখনই তা স্পষ্ট নয়। 

এর আগে দুইবার বিয়ে করেছেন ব্রিটনি। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু এ বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স‌্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০২২ সালের জুন মাসে বিয়ে করেন তারা।

আরো পড়ুন: অভিনয় থেকে বিরতি নেবেন প্রভাস!

একই বছরের এপ্রিল মাসে ব্রিটনি জানান, মা হতে চলেছেন তিনি। কিন্তু মে মাসে ব্রিটনি-স্যাম যৌথ এক বিবৃতেতে ঘোষণা দেন, তাদের অনাগত সন্তান মারা গেছে। এ ঘটনায় খুব ভেঙে পড়েছিলেন এই দম্পতি। এই সবকিছুর পর আগস্ট মাসেই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ল দুজনকে নিয়ে।

এসি/ আই. কে. জে/ 


পপ সম্রাজ্ঞী ব্রিটনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250