সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর *** সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি

নিজেকে সর্বশ্রেষ্ঠ বললেন শাহরুখ খান !

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ভক্ত-দর্শকের কাছে তিনিই সেরা। তার ধারেকাছেও কেউ নেই এমনটিই অনেকে বিশ্বাস করেন। কিন্তু বলিউড বাদশা শাহরুখের কাছে কে সেরা? এমন প্রশ্নের জবাবে নিজেকে নিজেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দিলেন কিং খান! শুধু তাই নয়, প্রতিযোগিতায় তার দূর-দূরান্তেও কেউ নেই এমনটিও জানালেন।

সম্প্রতি শাহরুখের একটি সাক্ষাৎকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তাকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করতে দেখা যায়। উপস্থাপনায় কে সেরা? ঝটপট উত্তরে কিং খান বলেন, ‘সত্যি বলছি আমার থেকে ভালো কেউ না। আমি একটুও মজা করছি না। যে ধরনের গুণ শো পরিচালনা করতে গেলে লাগবে, সেটা সকলের থাকে না।’এরপর নিজেই ব্যাখ্যা দেন কেন তিনি সেরা। তার কথায়, ‘আমায় কারোর কথা শুনতে হয় না, টেলিপ্রম্পটার ব্যবহার করতে হয় না। শেষ মুহূর্তে যদি কিছু বদলেও যায় আমি সেটাই করতে পারি। সব কিছু যদি ওলটপালট হয়ে যায় তাও অসুবিধা নেই। আমি এগুলো ম্যানেজ করে নিই।’

আরো পড়ুন: কনার সঙ্গে তৌহিদের গান ‘রোদ্দুরে’

নিজের গুণগান গেয়ে তার সংযোজন, ‘আমি নাচ করতে পারি। ইংরেজি বলতে পারি, হিন্দি বলতে পারি, মাঝেমধ্যে কমেডিও করি। আমার ধারেকাছেও কেউ নেই।’

যদিও পুরো বিষয়টি ছিল মজার ছলে বলা। তারপরও শাহরুখের এই কথায় অনেকেই সহমত পোষণ করেছেন। আবার কেউ কেউ একে অ্যাটিটিউড হিসেবেও নিয়েছেন।

উল্লেখ্য, ‘পাঠান’-এর সাফল্যে ভাসছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে তামিল পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ ছবিতে। বর্তমানে রাজ কুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবির গানের শুটিং নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে।

এম/


 

শাহরুখ খান সর্বশ্রেষ্ঠ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250