বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

নিজের দিকে তাকাতে পারছি না : উরফি জাভেদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবী। একটি মাত্র রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েই প্রচারের আলোয় চলে আসেন উরফি জাভেদ। যদিও তাঁকে নিয়ে চর্চার প্রধান কারণ তাঁর পোশাক বৈচিত্র এবং বেশভূষা।

নিত্যদিন নতুন ধরনের সব পোশাকে দেখা যায় তাঁকে। এর জন্য প্রায়শই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও তাতে দমে যাওয়ার পাত্রী তিনি নন। সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করিয়ে সমস্যায় পড়লেন উরফি।

বলিউডে কৃত্রিম পদ্ধতিতে সুন্দর হওয়ার চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। কখনও টিকোলো নাক আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা—চাহিদার কমতি নেই। সব সময় যে সেই অস্ত্রোপচার সফল হয়েছে এমনটাও নয়। বলিউডে অনেক অভিনেত্রীই কাঁটাছেড়া করে চেহারার বদল ঘটিয়েছেন, যাঁর মধ্যে আয়েশা টাকিয়া, অনুষ্কা শর্মা, কাজল, কোয়েনা মিত্র, শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফের মতো একাধিক তারকার নাম উঠে আসে।

কারও ক্ষেত্রে তা ভাল ফল দিয়েছে, কারও কারও আবার কেরিয়ারও নষ্ট করে দিয়েছে। কোয়েনা তো নিজের মুখেই ‘প্লাস্টিক সার্জারি’ করানোর কথা স্বীকার করেছিলেন। এ বার চোখে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়লেন উরফি। আসলে নিজের চোখের তলায় কালো দাগ কমাতেই তিনি এই পদ্ধতির শরণাপন্ন হন। কিন্তু হিতে হল বিপরীত।

আরো পড়ুন: ৮৩ কোটি বাজেটে বাংলাদেশের ছবি

দীর্ঘ দিন ধরেই উরফি চোখের তলায় কালো ছোপ, যার পোশাকি নাম ‘ডার্ক সার্কেল’। অতীতে চোখের তলায় কালো ছোপের কারণে একাধিক বার ট্রোলড হয়েছেন তিনি। তাই শেষ পর্যন্ত সেই দাগ মেটাতে চান। কিন্তু এই মুহূর্তে বেশ আফসোস করছেন তিনি। উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে লেখেন, ‘‘আমার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

সেই কারণেই এই ফিলার করাই। কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে।’’ এরই সঙ্গে চর্চিত এই প্রভাবী লেখেন, ‘‘নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম?’’ শৈশব থেকেই চোখের নীচে কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছিলেন উরফি। সেই কারণেই বেছে নিয়েছিলেন অন্য পথ। তবে সুফল পেলেন না। যদিও খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, আশাবাদী তিনি।

এসি/ আই. কে. জে/ 


উরফি জাভেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250