বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার বিএনপি নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিএনপি নেতা ছিদ্দিক আলী মিষ্টু। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরের লালপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার করা হয়। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলাধীন লালপুর থানা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানে বিএনপির নেতা মিষ্টু স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য দোয়া চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সদ্য বহিষ্কার হওয়া বিএনপি নেতা মিষ্টু বলেন, আমার একটি বক্তব্যকে এডিট করে উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়েছে। তারা কেন্দ্রিয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই আদেশ প্রদান করেছে। আমি বিএনপির সঙ্গে আছি, থাকব।

এইচআ/ আই.কে.জে/

নাটোর বহিষ্কার বিএনপি নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250