সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রথম ধাপে দেশের তিন বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আসন প্রতি লড়ছেন প্রায় ১৩০ জন প্রার্থী।

শুক্রবার (৮ই ডিসেম্বর) সকাল ১০টায় এই নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। চলবে ১১টা পর্যন্ত।

জানা যায়, রংপুর, সিলেট ও বরিশাল এই তিন বিভাগের ১৮ জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই হাজার ৭৭২টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়ছেন ১৩০ জন। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষাসংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ওআ/

প্রাথমিকের শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250