রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জাতীয় নির্বাচনের আগেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন ধাপে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করতে চায়। এ লক্ষ্যে সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হতে পারে।’

সোমবার (১৪ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই আমরা প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করতে চাই। যদি তিন ধাপের পরীক্ষা শেষ নাও করা যায়, অন্তত প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষাটা নিতে চাই। এ লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।

ফরিদ আহাম্মদ আরও বলেন, নিয়োগ পরীক্ষার বিষয়ে অর্থ মন্ত্রণালয়, বুয়েটসহ অন্যদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের মতামতও পাওয়া গেছে। শিগগির পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

আর.এইচ 

প্রাথমিক ও গণশিক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250