সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

ফিলিস্তিনিদের অর্থ সহায়তা দিলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

পাকিস্তানের তারকা গায়ক আতিফ আসলাম ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় বিরতিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে মৃত্যুর মিছিলের পাশাপাশি পানি-খাদ্য সংকটে মানবেতর জীবন-যাপন করছেন বাসিন্দারা।

গাজার অসহায় মানুষের জন্য ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন আতিফ আসলাম।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন আতিফ আসলাম। আর এই অর্থ ব্যয় হবে গাজার অসহায় মানুষের চিকিৎসা ও খাদ্যের জন্য।

দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশন এক টুইটে (এক্স) জানিয়েছে, এই দুঃসময়ে গাজার মানুষের জন্য ১৫ মিলিয়ন রুপি অর্থ সহায়তা দেওয়ার জন্য সম্মানিত আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশ্বের অধিকাংশ শিল্পীরা যখন গাজাবাসীর অবরুদ্ধ অবস্থায় নীরবতা পালন করছেন। ঠিক তখন অর্থ সহায়তার জন্য আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

ওআ/


ইসরায়েল-ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250