শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিল্মফেয়ারের আসরে আবারও সেরার দৌড়ে তারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ২৭ এবং ২৮শে জানুয়ারি গুজরাটে বসতে যাচ্ছে বলিউড সিনেমার অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের ৬৯তম আসর। এবারও চলচ্চিত্রের ১৯টি শাখায় সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

৬৯তম এই আসরে সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে আছেন গতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলা আলিয়া ভাট ও ভূমি পেডনেকার। একই তালিকায় মনোনয়ন পেয়েছেন দীপিকা পাডুকোন, কিয়ারা আদবানি, রানি মুখোপাধ্যায় ও তাপসী পান্নু। অন্যদিকে সেরা অভিনেতার লড়াইয়ে থাকছেন রণবীর কাপুর, রণবীর সিং, শাহরুখ খান, সানি দেওল ও ভিকি কৌশল।

আরো পড়ুন: নুসরাতকে আদালতে সশরীরে হাজিরা দিতে বিচারকের নির্দেশ

এছাড়াও এবারের আসরে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে টুয়েলভথ ফেল, জওয়ান, অ্যানিম্যাল, পাঠান, ওএমজি ২ এবং রকি অউর রানি কি প্রেম কাহানি। সেরা চলচ্চিত্র (ক্রিটিকস)-এর তালিকায় রয়েছে টুয়েলভথ ফেল, ভিড়, ফারাজ, জোরাম, শ্যাম বাহাদুর, থ্রি অফ আস ও জুইগাটো।

পাশাপাশি সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহার (রকি অউর রানি কি প্রেম কাহানি), সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিমেল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান) ও বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)।

এসি/ আই. কে. জে/


বলিউড ফিল্মফেয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250