বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কোনো ঘোষণা ছাড়াই কবিতায় এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করেছে কর্তৃপক্ষ; কবি মোহন রায়হানকে ওই পুরস্কারের জন্য ডেকে এনেও শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি।

তিন দিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন।

কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

মোহন রায়হান এ বিষয়ে নিজের ফেসবুকের এক স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে 'তাহেরের স্বপ্ন' নামে একটি কবিতা লেখার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি।

এবার কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর মোহন রায়হান একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে গণমাধ্যমে বলেন, গতকাল সন্ধ্যায়ও পুরস্কার নেওয়ার জন্য মহড়া করেছি। তখনো আমাকে কিছু বলা হয়নি। কিন্তু আজকে অনুষ্ঠানে এসে আমি জানতে পেরেছি, আমাকে পুরস্কার দেওয়া হবে না। এখন পুরস্কারটি বাতিল করা হয়েছে কিনা, তাও আমি জানি না। বাতিল করলে তো সরকারি প্রজ্ঞাপন থাকার কথা। সেটি আমি পাইনি।

তিনি বলেন, বাংলা একাডেমির কর্মকর্তারা আমাকে বলেছেন, পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে। এজন্য আমি চলে যাচ্ছি।

কী কারণে পুরস্কার দেওয়া হয়নি–প্রশ্ন করলে মোহন রায়হান বলেন, 'তাহেরের স্বপ্ন' নামে ৪০ বছর আগে লেখা একটি কবিতার জন্য আমাকে পুরস্কারটি দেওয়া হয়নি। এটি আমি শুনেছি।'

মোহন রায়হান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250