বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বদলে যাচ্ছে ব্র্যাক ব্যাংকের নাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

বদলে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের নাম। 

সোমবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকের বর্তমান নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই নামটি পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’। আগামীকাল ১৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে ব্যাংকটি নতুন নামে যাত্রা শুরু করবে।

১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা অনুমোদিত ব্যাংকটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ (সাড়ে ৭ শতাংশ নগদ আর সাড়ে ৭ শতাংশ শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫ টাকা ৮০ পয়সা। 

আরো পড়ুন: চলতি বছরে দেশে ধান-চাল উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড

বর্তমানে ব্যাংকটির ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি শেয়ার রয়েছে। তার মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০ দশমিক ৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ শেয়ার।

ব্যাংকটির রিজার্ভ রয়েছে ৪ হাজার ১২১ কোটি ১৬ লাখ টাকা আর ঋণ রয়েছে ৩ হাজার ৮৯০কোটি ৮৮ লাখ টাকা।

এসকে/

নাম পরিবর্তন ব্রাক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250