শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

বাংলাদেশে আরব বসন্ত নিয়ে কোনো মন্তব্য করেনি আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা নিয়ে চলতি বছরের প্রায় পুরোটা সময় জুড়েই সরব ছিল আমেরিকা। এমন অবস্থার মধ্যেই বাংলাদেশে সম্ভাব্য ‘আরব বসন্তে’র মতো বিপ্লব বা অভ্যুত্থান ঘটানোর ঝুঁকির কথা সামনে এনেছে রাশিয়া।

পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে ‘আরব বসন্তে’র মতো পরিস্থিতি সৃষ্টির প্রসঙ্গটি উঠেছে। তবে আমেরিকা এসব বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করার বিষয়টিই উল্লেখ করেছে।

আরো পড়ুন: ‘বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া’

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে এ বিষয়ে আমেরিকার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি এবং এর চেয়ে বেশি বলার মতো আমার আর কোনও মন্তব্য নেই।

উল্লেখ্য, গত ১৫ই ডিসেম্বর ‘বাংলাদেশ’ বিষয়ে এক বিবৃতি দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফলাফল আমেরিকা কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে।

এইচআ/ আই.কে.জে



রাশিয়া আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250