বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

বাংলাদেশে আসছে শাহরুখের ‘পাঠান’, জানা গেলো মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।

ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে সংশ্লিষ্টরা। সাফটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’।

বাংলাদেশে পাঠান আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, সোমবার সেন্সরে বোর্ডে ‘পাঠান’ জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।’

আরো পড়ুন: এবার আফ্রিকার গায়কের কন্ঠে চঞ্চলের ‘সাদা সাদা কালা কালা’

এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। দেশের সিনেমা হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবে কি না দর্শক, এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে।
২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। শাহরুখ ছাড়া এখানে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম প্রমুখ।

এম/

 

বাংলাদেশ শাহরুখ পাঠান মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250