সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

বাইডেনের দাবিকে ‘ননসেন্স’ বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মস্কো আগামীতে ন্যাটোভুক্ত দেশকে আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই দাবিকে সম্পূর্ণ ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রোববার (১৭ই ডিসেম্বর) গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট এ ধরনের সংঘাতকে তার দেশের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেছেন।

পুতিন বলেন, সম্পূর্ণ ননসেন্স একটি কথা বলা হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটি বুঝতে পেরেছেন। রাশিয়ার কোনো স্বার্থ, কারণ বা ভূ-রাজনৈতিক স্বার্থ নেই। ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াই করার না আছে কোনো অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক স্বার্থ। বাইডেন এই অঞ্চলে তার ‘ভুল নীতি’কে বৈধতা দিতে এই ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।

আরো পড়ুন: অভিবাসী নিয়ে নেতিবাচক মন্তব্য, তোপের মুখে ট্রাম্প

কয়েক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে বিজয় অর্জন করলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ন্যাটো মিত্রকে (ফিনল্যান্ডকে আক্রমণ করা বুঝিয়ে) আঘাত করার সাহস পাবেন বলে মন্তব্য করেন বাইডেন। সে পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন পুতিন।

এ ব্যাপারে পুতিন আরো বলেন, পশ্চিমারা ফিনল্যান্ডকে ন্যাটোয় টেনে এনেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল? ২০ শতকের মাঝামাঝি আঞ্চলিক বিষয়গুলোসহ সমস্ত বিরোধ দীর্ঘদিন ধরে সমাধান করা হয়েছে। এখানে কোনো সমস্যা ছিল না। এখন সেখানে সমস্যা থাকবে, কারণ আমরা লেনিনগ্রাদ মিলিটারি ডিস্ট্রিক্ট তৈরি করব এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ সামরিক ইউনিটকে জড়ো করব।

সূত্র: আল-জাজিরা

এইচআ/  আই. কে. জে/

পুতিন ন্যাটোভুক্ত আক্রমণ ননসেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250