শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

বাবা বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ ডিগ্রি’ গ্রহণ করলেন কন্যা শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়।

সকাল ১১টা ৫৮ মিনিটে বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টা ৫৯ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণের রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, সকাল ১১টা ৫৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকে এই ডিগ্রি প্রদানের ঘোষণা দেন।

বিশেষ সমাবর্তন বেলা ১১টা ১০ মিনিটে উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে বঙ্গবন্ধু ও সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে ধর্মীয় গ্রন্থগুলো থেকে পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঢাবি ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এর আগে গত ১৬ জুলাই ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশেষ এই সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিএনপি-জামায়াতের ডাকা হরতাল উপেক্ষা করেই এই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিসহ প্রায় ১৯ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৫৪তম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে এই সম্মাননা প্রদান করা হলো।

এসকে/ আই. কে. জে/

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর অব লজ ডিগ্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250