শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

বিএনপি জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানবাধিকার দিবসে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে তারা এ বিশৃঙ্খলা করতে চায়। বিএনপি এখন জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে। 

বুধবার (৬ই ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে নষ্ট হওয়া গণতন্ত্রের ধারা আওয়ামী লীগ ঠিক করেছে। আমাদের এখানে গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। মিলিটারি ডিকটেটররা অনেক সময় নিজেদের গণতান্ত্রিক দাবি করে। পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা শত বাধা বিপত্তি, প্রতিবন্ধকতার মুখেও এখনো গণতন্ত্রের পতাকা ধরে রেখেছি। যে ধারা সূচনা করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পঁচাত্তরের পর যে ধারা নষ্ট হয়েছে।

এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে গণতন্ত্রের ধারা ঠিক করেছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

আরো পড়ুন: অপেক্ষা বাড়ল ১৪ দলে, জাপার সঙ্গে আলোচনা করে আসন ভাগাভাগি

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, দপ্ততর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসকে/ 


বিএনপি জামায়াত ওবায়দুল কাদের গণতন্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250