বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন যে সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের আকাশচুম্বী পারিশ্রমিকের কথা শোনা গেলেও আলোচনার বাইরে থাকেন সংগীতশিল্পীরা। সিনেমায় তাদের কণ্ঠে তারকাদের গান গাইতে দেখা গেলেও কখনো শোনা যায় না পারিশ্রমিকের কথা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, ভারতে একটি গানের জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিটি গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন অস্কারজয়ী এ সংগীত পরিচালক। 

যেখানে ভারতের প্রথমসারির সংগীতশিল্পীরা একটি গানের জন্য সাধারণত পাঁচ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। সেখানে এ আর রহমানের সেই কোটা গিয়ে দাঁড়ায় কোটিতে। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্ততপক্ষে ২৫ লাখ রুপির কম কখনই নেন না এ আর রহমান। এমনকি কখনো কোনো গান প্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি। এছাড়া কোনও ইভেন্ট বা কনসার্টের জন্য এই সংগীত তারকা নিয়ে থাকেন এক কোটি রুপি।

আরো পড়ুন: আমির কন্যাকে বিয়ে করতে ৮ কিলোমিটার জগিং করে আসলেন বর

এ আর রহমানের পর পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।

এ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকাদের মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে—শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাদেরকে একটি গানের জন্য দিতে হয় ১০ লাখ রুপি। 

সূত্র: ডিএনএ ইন্ডিয়া 

এসি/ আই.কে.জে/

সংগীতশিল্পী পারিশ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250