শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ভেনিসে ঢুকতে পর্যটকদের দিতে হবে প্রবেশ ফি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি পর্যটকদের প্রবেশের জন্য নির্ধারিত পরিমাণ মূল্য ধার্য করেছে ভেনিস। বিশ্বের প্রথম শহর হিসেবে ভেনিস এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

জানা যায়, গত ৩ দশক ধরে বিপুল পরিমাণ পর্যটকদের আবাসস্থল হয়ে উঠেছে ভেনিস। প্রতিদিন প্রায় ৩০০ লাখ পর্যটক ভেনিস পরিদর্শনে আসেন। ৫০ হাজার স্থানীয় বাসিন্দাদের সাথে এ বিপুল পরিমাণ পর্যটকদের সামাল দেওয়া কিছুটা কঠিনই হয়ে পড়েছে ভেনিস সরকারের পক্ষে। 

বিভিন্ন আলাপ আলোচনার পর ভেনিসের পর্যটকদের প্রবেশের জন্য ৫ ইউরো প্রবেশমূল্য ধার্য করা হয়। তবে এ প্রবেশমূল্য নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্কের।

বিপুল পরিমাণ পর্যটকদের উপস্থিতি ভেনিসের অবকাঠামোতে চাপের সৃষ্টি করেছে। দেখা যায় কিছুদিনের জন্য ভেনিস ভ্রমণে আসা পর্যটকেরা বিপুল  পরিমাণ অর্থ দিয়ে বাসা ভাড়া নেন। সীমিত লাভের লোভে বাড়িওয়ালারাও স্থানীয়দের বিপরীতে পর্যটকদের বাড়ি ভাড়া দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

তাছাড়া পর্যটকদের মনোরঞ্জনের জন্য ক্রমে বেড়ে চলেছিল ভেনিসের অভ্যন্তরে বিভিন্ন ধরনের নৌকার আনাগোনা। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বহু শতাব্দী পুরাতন ভবনগুলো। অপরদিকে গত আগস্টে, ইউনেস্কো ভেনিসকে তার বহু শতাব্দী পুরাতন স্থাপনাগুলো সংরক্ষণের ব্যাপারে সতর্ক করে। 

ধারণা করা হচ্ছে ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে স্থানীয় প্রতিনিধি যেমন পুলিশ কর্তৃপক্ষ বা নিরাপত্তা বাহিনীর কাছে এ প্রবেশমূল্য পরিশোধ করতে হবে দর্শনার্থীদের। 

২০১৯ সালেই প্রবেশমূল্য নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। আশা করা হচ্ছে আগামী মাসের মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আরো পড়ুন : ন্যূনতম মজুরি বাড়ছে যুক্তরাজ্যে

ভেনিসের ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শনে আসা পর্যটকদের জন্য প্রবেশমূল্য কার্যকর করা হবে বলে জানা যায়। 

এ প্রবেশমূল্য গ্রহণের জন্য শীঘ্রই অনলাইন পোর্টাল স্থাপন করা হবে। অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন এবং ফি প্রদানের মাধ্যমে একজন পর্যটক ভেনিসে প্রবেশ করতে পারবেন। 

তবে যেসব পর্যটকেরা শুধুমাত্র দিনের জন্যই আসেন এবং রাতে ভেনিসে থাকেন না তাদেরকেই এ প্রবেশমূল্য প্রদান করতে হবে। কারণ রাতে বসবাসকারী পর্যটকেরা এমনিতেই পর্যটন ফি প্রদান করে থাকেন। অন্যদিকে শুধুমাত্র দিনে ভেনিস ভ্রমণে আসা পর্যটকদের সংখ্যাই বেশি এবং ভেনিস সরকার তাদের সংখ্যাকেই নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এসকে/ এএম/

পর্যটক ভেনিস প্রবেশ ফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250