বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

ভোটকেন্দ্রে আগুন, অফিসের পিয়ন গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় স্কুলটির অফিস সহকারী (পিয়ন) আবু বক্কর সিদ্দিক সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ছিল।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার পার জাকির হাসান সোনাগাজীতে ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি বলেছেন, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়।

পুলিশ সুপার জানান, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক সবুজ নিজেই আগুন দিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই তিনি এই সময়কে বেছে নিয়েছেন। অফিস সহকারী কিছু নথিপত্র নষ্ট করতে এই পথ বেছে নিয়েছিলেন বলেও জানান তিনি। পুলিশ সুপারের দাবি গ্রেফতারকৃত আবু বক্কর পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন, আগুন লাগানোর ঘটনায় শুক্রবার রাতে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার আসামিকে আজ শনিবার ফেনীর আদালতে পাঠানো হবে।

ওআ/

গ্রেপ্তার আগুন ভোটকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250