বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

ভোট দিলেন মাশরাফি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। 

রোববার (৭ই জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইলের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটপ্রদান করেন তিনি। 

ভোট দেওয়া শেষে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছে খুব ভালো লাগছে। আশা করছি ইনশাআল্লাহ ভালোভাবে শেষ হবে। সবাই যার যার মতো ভোটটা দিয়ে যাবে। তিনি জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আশা করছি এভাবেই শেষ হবে। আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্পূর্তভাবে আসছে। ভালো লাগছে আমাদের এখানে নারী, পুরুষ, মুরব্বিরা সবাই আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও আসছেন। তারাও ৮টা থেকে ভোটে অংশগ্রহণ করছেন। যারা এখোনো আসেনি তারা হয়ত ১ থেকে ২টার মধ্যে চলে আসবে।

আরও পড়ুন: ভোট দিলেন সাকিব আল হাসান

মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 

মাশরাফির আসনে রয়েছেন আরও ৬ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল)।

এসকে/ 

মাশরাফি মর্তুজা নড়াইল-২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250