মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

মিজোরাম থেকে মায়ানমার সীমান্ত পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

এক্ট ইস্ট পলিসির অংশ হিসেবে ভারতীয় রেলওয়ে মিজোরামের মায়ানমার সীমান্তকে রেলপথে সংযুক্ত করার পরিকল্পনা করছে। দেশটির রেলওয়ে বোর্ড সম্প্রতি মিয়ানমার সীমান্তের কাছে মিজোরামের সাইরাং (আইজল) থেকে হবিচুয়াহ পর্যন্ত ২২৩ কি.মি. প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।  

এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বিবেচনা করে দেশটির রেলপথ মন্ত্রণালয় প্রকল্পটি হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এ প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। ফলে পণ্য পরিবহনের সময় ও খরচ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি মিয়ানমারের সিটওয়ে বন্দর উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

এছাড়াও এনএফআর বৈরাবি এবং সাইরাং-এর মধ্যে ৫১.৩৮ কিমি দীর্ঘ ব্রড-গেজ রেললাইন প্রকল্প বাস্তবায়ন করে এবং এ কাজ দ্রুত এগিয়ে চলেছে। তাছাড়া মায়ানমার সীমান্ত বরাবর ১১১ কিলোমিটার দীর্ঘ ইম্ফল-মোরে রেললাইন সংযোগ প্রকল্পের কাজও চলমান।

প্রস্তাবিত নতুন ব্রডগেজ রেললাইন ভারত ও মায়ানমারের মধ্যে বাণিজ্য সংযোগ এবং সম্পর্কে বৃদ্ধি ঘটাবে বলে আশা করা হচ্ছে।

এসকে/ আই. কে. জে/ 

ভারত মিজোরাম মিয়ানমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250