বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

যেন ডিজনির রাজকন্যা, ‘বার্বি ডল’ লুকে ধরা দিলেন মালাইকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী মালাইকা আরোরা। বুধবার দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেত্রী ও রিয়েলিটি শো টিভি ব্যক্তিত্ব। শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর একটি ইভেন্টে শো-স্টপার হিসাবে র্যাম্পে হাঁটেন মালাইকা। পালকের বিবরণ সহ একটি অসামান্য অফ-হোয়াইট বল গাউনে এ দিন শো-স্টপার ছিলেন অভিনেত্রী।

দুবাইয়ের অনুষ্ঠান থেকে মালাইকার একাধিক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। অফ-হোয়াইট বল গাউনের সঙ্গে নিঁখুত মেকআপ এবং দুর্দান্ত চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী।

আরো পড়ুন:  ‘লোকাল’ পরাণের মতো লেগে যেতে পারে’

দুবাই ইভেন্টে মালাইকার র্যাম্পে হাঁটার একটি ভিডিয়ো একটি পাপারাজ্জো পেজে শেয়ার করা হয়েছে। কে বলবে বয়স ৫০ ছুঁইছুঁই! ভিডিয়ো পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘অত্যাশ্চর্য... বয়সটা তার জন্য একটা সংখ্যা মাত্র..’।
অপর একজনের মন্তব্য, ‘যে যাই বলুক, দুর্দান্ত দেখাচ্ছে’। অপর একজন ব্যক্তি লিখেছেন, ‘যেন পুরো বার্বি ডল’।

এম/


 

মালাইকা আরোরা দুবাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250