শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

যে কারণে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে তাকে। 

তবে বাস্তবে তিনি ভীষণ ইতিবাচক ও মানবিক। মিশা সওদাগর বাস্তব জীবনে একজন তুখোড় প্রেমিক। তার প্রেমকাহিনি যেকোনো সিনেমার গল্পকেও হার মানায়। স্ত্রী জোবায়দা রব্বানী মিতার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের রোমান্টিকতার নানা ঘটনা জানা অনেকেরই।

১০ বছর প্রেম করার পর ১৯৯৩ সালে জোবায়দা রব্বানী মিতাকে বিয়ে করেন অভিনেতা মিশা সওদাগর। কিছুদিন আগেই দাম্পত্য জীবনের ৩০ বছর পার করেছেন তারা। সেদিন প্রিয় স্ত্রীকে নিয়ে এই অভিনেতা ফেসবুকে লিখেছিলেন দু-চার কথাও। 

কৃতজ্ঞতা জানিয়ে মিশা জানিয়েছেন, তাদের অতীতের কিছু কথা। রোববার (১৭ই ডিসেম্বর) ছিল মিশা সওদাগরের স্ত্রী মিতার জন্মদিন। বিশেষ এদিনে পাশে নেই মিশা। 

শুধু তাই না, শুটিংয়ের চাপে স্ত্রীর জন্মদিনের কথাও ভুলে গেলেন তিনি। আর সে কারণে স্ত্রীর কাছে ক্ষমাও চাইলেন সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

আরো পড়ুন: মদ একসময় জীবনের বড় অংশ ছিল এই দক্ষিণী নায়িকার!

ফেসবুকে লেখেন, কলটাইম সাতটায়। ঠিক সাতটায়ই হোটেলে গাড়ি এসে উপস্থিত। ছটায় ঘুম থেকে উঠে যাই। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম। 

সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাকভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিও অনিচ্ছায় ভুলের একদিন দেরির জন্য। মিতা শুভ জন্মদিন।

বর্তমানে কলকাতায় আছেন মিশা সওদাগর। সেখানে নতুন সিনেমা ‘কবি’র শুটিং নিয়ে ব্যস্ত। আর স্ত্রী মিতা আছেন যুক্তরাষ্ট্রে। শুটিং শেষ করে মিশা আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্র যাবেন। ‘কবি’ সিনেমাটি পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল।

প্রসঙ্গত, বর্তমানে মিশা-মিতা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তারা যুক্তরাষ্ট্রে থাকেন। আর সুযোগ পেলেই মিশা সেখানে উড়াল দেন স্ত্রী-পুত্রকে সময় দিতে।

এসি/  আই.কে.জে


মিশা সওদাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250