সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খান কাঁচা পেঁয়াজ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রক্তচাপের মতো ডায়াবেটিসও এখন ঘরে ঘরে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা অনেক। কায়িক পরিশ্রম কম করা এবং নিয়মহীন জীবনযাপনের কারণে নীরবে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে মানেই খাওয়া-দাওয়ায় লাগাম টানতে হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ বা ইঞ্জেকশন তো আছেই। তবে অনেকেই হয়তো জানেন না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী একটি হাতিয়ার হতে পারে কাঁচা পেঁয়াজ।

‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এ প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা যদি টানা চার সপ্তাহ খাবারের সঙ্গে নানাভাবে কাঁচা পেঁয়াজ খেতে পারেন, তা হলে রক্তে ফাস্টিং সুগারের মাত্রা কমিয়ে আনা সম্ভব। অন্য একটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকলে কারও কারও ক্ষেত্রে টাইপ ১ ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করা যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কীভাবে সাহায্য করে পেঁয়াজ?

১) পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ বেশ কার্যকরী। পেঁয়াজে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ডায়াবেটিস কমানোর পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২) পেঁয়াজে শর্করার পরিমাণ কম। ফলে ডায়াবেটিস হলে অনায়াসে পেঁয়াজ খেতে পারেন। ডায়াবেটিস থাকলে চিকিৎসকরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে বারণ করেন। পেঁয়াজেও কার্বোহাইড্রেট একেবারে নেই বললেই চলে।

আরো পড়ুন: মানবদেহের ‘দ্বিতীয় মস্তিষ্ক’ অন্ত্র -এর সুস্থতায় যা করণীয়

৩) যেসব খাবারে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) বেশি, ডায়াবেটিস থাকলে তা খাওয়া যায় না। পেঁয়াজে গ্লাইসেমিক ইনডেক্স একেবারে কম। ফলে রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলেও, পেঁয়াজ তা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

এছা়ড়া, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর পেঁয়াজ হার্ট ভালো রাখতেও সক্ষম। বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু তা-ই নয়, সেখানে বলা হয়েছে, আট সপ্তাহ ধরে প্রতিদিন ১০০ গ্রাম পেঁয়াজ খেলে ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

এম এইচ ডি/ আইকেজে 

রক্ত শর্করা কাঁচা পেঁয়াজ ডায়াবেটিস চিকিৎসক কার্বোহাইড্রেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250