শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমেছে! কীভাবে বাড়াবেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

সংগৃহীত

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে চেহারা ফ্যাকাশে হয়ে যায়। কারও কারও খাবারে অনীহা তৈরি হয়, শরীর সব সময় ক্লান্ত লাগে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। মূলত আয়রনের অভাবে এমনটা হয়। রক্তাল্পতার কারণে অনেক সময় অবসাদ গ্রাস করে।

অনেকের আবার হৃদ্‌স্পন্দনের গতিও বেড়ে যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক নারীই রক্তাল্পতার সমস্যায় ভোগেন। তবে পুষ্টির অভাবে যে কারও এই সমস্যা দেখা দিতে পারে। রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় করা যায়।

পুষ্টিবিদদের মতে, খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যা মোকাবিলা সম্ভব।

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কী খাবেন?

আরো পড়ুন: হার্ট অ্যাটাকের রোগীর জন্য চাই জরুরি সেবা

১. রক্তে আয়রনের ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক, ব্রকলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়োর বীজ, আমন্ড, বিট অ্যাপ্রিকট এবং কিশমিশ রাখতে পারেন।

২. ভিটামিন সি শরীরে আয়রন শুষে নিতে সাহায্য করে। শরীরে আয়রনের ঘাটতি মেটাতে, ভিটামিন সি আছে এমন খাবার বেশি করে রাখতে হবে। কমলালেবু, স্ট্রবেরি, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকলি, আঙুর এবং টমেটোয় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ভরপুর মাত্রায় থাকে।

৩. ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এ কারণে খাদ্যতালিকায় বেশি করে শাকপাতা ও সবজি রাখুন।

এসি/আইকেজে 


হিমোগ্লোবিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250