বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

শিশুদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। অতি বৃষ্টি অনাবৃষ্টির ফলে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। উপকূলীয় অঞ্চলের শিশুরা অনেকেই বাস্তহারা হওয়ার ফলে তাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। পরিবেশ বিপর্যয়ের এই ভয়াবহতা থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। 

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সবুজ আন্দোলনের কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে ঝাউলাহাটি এলাকায় আমিন একাডেমী এন্ড হাই স্কুলে "শিশু—কিশোরদের মাঝে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার" আয়োজন করে এই সংগঠনটি।

সবুজ আন্দোলন কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি হাজী মোঃ মজিবুর রহমান, স্কুলের পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক এম এম মোস্তাফিজুর রহমান জামিল, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য জামিল আহমেদ ও লালবাগ থানা সমন্বয়কারী হিরা মনি। 

প্রধান অতিথি বাপ্পি সরদার তার বক্তব্যে বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ না কমালে আমাদের মত ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো বারবার ক্ষতিগ্রস্ত হবে। নিয়মিত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উপকূলীয় অঞ্চলের জনগণ বাস্তুহারা হচ্ছে। নদী ভাঙনের ফলে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে শিশুরা তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আমাদের সংগঠন শিশুদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরিতে নিয়মিত কাজ করছে। শিশু—কিশোরদের মাঝে বেশি বেশি পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পর্যায়ক্রমে সারাদেশে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ ও সাধারণ জ্ঞান ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক মূল্যবান বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি আলোচনায় অংশগ্রহণ করেন স্কুলের সহকারী শিক্ষক সালমা আক্তার, আজাদ রহমান, নার্গিস খাতুন, ফাতেমা আক্তার সুমি, মিম আক্তার, রাজিব হোসেন, মনজুরুল ইসলাম, মেহজাবিন ইসলাম সাফা প্রমুখ।

একে/ আই. কে. জে/ 


শিশু সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250