সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শ্রেয়াশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হাসপাতাল থেকে সুস্থ বাড়ি ফিরেছেন  শ্রেয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী দীপ্তি তালপাড়ে। হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর চোখ খোলেন তিনি।

শ্রেয়াস বাড়ি ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন দীপ্তি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবন, শ্রেয়াস সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমি সবসময় ওর সঙ্গে ঝগড়া করতাম যে, কোথায় বিশ্বাস করতে হয় আর কোথায় নয় সেটা নিয়ে।

আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি। সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের এই কঠিন সময়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমি আর কোনদিন তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব না।’

আরো পড়ুন: ‘সোনারতরী’তে আজ গাইবেন ওপার বাংলার শিল্পী তপতী মিত্র

এর আগে ১৪ই ডিসেম্বর মুম্বাইয়ে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় শুটিং করছিলেন শ্রেয়াস। শুটিং শেষে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন তিনি। এরপরই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ভেলভেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হিন্দি ও মারাঠি সিনেমায় কাজ করেছেন শ্রেয়াস। তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেন। দুই দশকের ক্যারিয়ারে ৪৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি সিনেমা হলো— গোলমাল, হাউসফুল, ওম শান্তি ওম, আপনা সাপনা মানি মানি ইত্যাদি।

এসি/  আই.কে.জে



হাসপাতাল শ্রেয়াস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250