বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সংগীত শিল্পী ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি করলো কে?

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার (২৬ এপ্রিল) গৃহকর্মীকে সন্দেহের কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
চুরির বিষয়ে ন্যানসি বলেন, ‘অল্প দিনের জন্য আমার বাসায় কাজ করতে আসে তাহমিনা। ওকে বলেছিলাম, ঈদ পর্যন্ত কাজ করতে।

৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায়, আর কাজ করবে না, তার শরীর খারাপ। পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করাব বললে সে জানায়, ওকে নাকি ভূতে ধরেছে। এ জন্য আর কাজ করবে না। তখনো চুরির বিষয়টি বুঝতে পারিনি। পরে তার ছোট বোনকে কাজের জন্য রাখি।’


তাহমিনা চলে যাওয়ার পর গত ১৭ এপ্রিল ঘর গোছাতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন ন্যানসি। তার কথায়, ‘দেখি, জাতীয় চলচ্চিত্র স্বর্ণপদক, সোনার চেইন ও কানের দুল নেই। পরে থানায় জানাই।

একজন এসআই এসে তাহমিনার ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বোনই নিয়েছে। তবে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।’

আরো পড়ুন: বিকিনি পরা জলকেলির ছবি পোস্ট করে ট্রলের শিকার ঋতুপর্ণা
 

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘ন্যানসির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই চুরির জন্য তার বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে।’
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে গান গেয়ে সংগীত জীবন শুরু করেন ন্যানসি।

২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এসি/আই.কে.জে/
 

সংগীতশিল্পী ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250