শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

সমুদ্রের দমকা বাতাসে উড়ল শ্রাবন্তীর মিনি ড্রেস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রেম থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, ফের নতুন সম্পর্ক! এসব নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

তার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে ভক্তরাও যেন মুখিয়ে থাকেন। নায়িকাও বা কম কিসে! আলোচনায় থাকতে সবটা করতেই যেন মুখিয়ে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আবারও শোরগোল ফেলে দিলেন এই অভিনেত্রী।

সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। চারদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্রের ধারে আপন মনে নেচে বেড়াচ্ছিলেন তিনি। সেই ভিডিও মুহূর্তের ক্লিপস নেটদুনিয়ায় পোস্ট করতেই ভাইরাল৷ 

লাল টুকটুকে মিনি ড্রেস, সঙ্গে খোলা চুল, চোখে সানগ্লাস পরে শ্রাবন্তীর নাচ নিমেষে চোখ টেনেছে নেটিজেনদের৷ কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে৷ সমুদ্রের দমকা বাতাসে বারবার পোশাক উড়তে থাকে৷ সেই সময়েই পোশাক উপরে উঠতেই অভিনেত্রীর সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে৷ শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিকও করে নেন৷ 

আরও পড়ুন: ঋতুপর্ণার বিকিনি পরা ছবিতে এ কি লিখলেন শ্রাবন্তী!

এরপরই ভেসে আসতে শুরু করে সমালোচকদের একের পর এক কটাক্ষ। নায়িকাকে নিয়ে ট্রোল করার সুযোগ পেলে এতটুকুও যেন হাতছাড়া করতে রাজি নন নেটিজেনরা। 

নায়িকাকে খোঁচা দিয়ে একজন লেখেন, ‘ড্রেসটা খুবই বড় হয়ে গেছে।’ কারো মন্তব্য, ‘আলোচনায় থাকতেই এমন ছোট ড্রেস পড়ে হাজির হয়েছেন শ্রাবন্তী’।

তবে কটাক্ষ যেমন এসেছে তেমনই শ্রাবন্তীর প্রশংসাও করেছেন অনেকে। লাল ড্রেসে নায়িকাকে দেখে ভালোবাসায় ভরিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

এসি/ আই. কে. জে/ 


শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250