সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

সরাসরি পারফিউম বা ডিওডোরেন্ট শরীরের ত্বকে লাগাচ্ছেন?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেরই নিয়মিত পাারফিউম বা সুগন্ধি ব্যবহারের অভ্যাস আছে। বিশেষ করে গরমের দিনে এর ব্যবহার আরও বেড়ে যায়। গরমে অনেকেরই প্রচুর ঘাম হয়। এতে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়। ঘামের দুর্গন্ধ দূর করতে পারফিউম বা ডিওডোরেন্ট ব্যবহার করা হয়। ভালো ফল পেতে কেউ কেউ আবার সরাসরি এসব ত্বকে ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাসে শরীরের নানা ক্ষতি হতে পারে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে সরাসরি ত্বকে পারফিউম বা ডিওডোরেন্ট ব্যবহারের নানা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলোজি ইনফরমেশন (এনসিবিআই) এর একটি গবেষণা অনুসারে, পারফিউম এবং ডিয়োড্রেন্টগুলি ঘর্মগ্রন্থিকে কিছুটা অকেজো করে দেয়। এতে শরীরে ঘাম তৈরি হতে বাধা সৃষ্টি করে। তাছাড়া এগুলি সরাসরি ত্বকে লাগানো ঠিক কিনা তা নিয়ে সন্দেহ আছে। অনেক সময় এর ফলে নানা বিপদ হতে পারে।

চিকিৎসকদের মতে, এমন অনেক পারফিউম বা ডিওডোরেন্ট আছে যেগুলোতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। এসব উপাদান ত্বকে ঘা উৎপন্ন করে, এর ব্যবহারে জ্বালাপোড়া ভাব হয়, চুলকানিও সৃষ্টি করতে পারে।

ত্বকে ডিওডোরেন্ট সরাসরি ব্যবহারে আরও যেসব ক্ষতি পারে-

১. পারফিউম বা ডিওডোরেন্টে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। এতে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। কখনো কখনো ডিওডোরেন্টে থাকা নিউরোটক্সিনগুলো স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

২. ডিওডোরেন্টে ত্বকে সরাসরি ব্যবহারের ফলে ক্ষত বা ঘা হতে পারে । সেখানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এগুলিতে উপস্থিত কিছু রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। এতে ক্যানসারের মতো বড় অসুখও দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

৩. ডিওডোরেন্টে থাকা রাসায়নিক অ্যালজাইমারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। এগুলি শ্বাসকষ্টের সৃষ্টি করতে পারে। এর তীব্র গন্ধের কারণে নাকের ফাইবারগুলিরও ক্ষতি হয়।  এ কারণে এটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়।

আরো পড়ুন: হেডফোনে দীর্ঘ সময় গান শুনলে যে ক্ষতি হতে পারে

যা করবেন-

সরাসরি ত্বকে না লাগালেও জামাকাপড়ে পারফিউম বা ডিওডোরেন্টে ব্যবহার করতে পারেন। যদি ত্বকে ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় না থাকে, সেক্ষেত্রে এটি সরাসরি ত্বকে প্রয়োগের আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তার উপরে ডিওডোরেন্ট লাগান। ডিয়োডোরেন্ট ত্বকে লাগানোর পরে কখনই ঘষবেন না। তাহলে এতে থাকা নানা উপাদান ত্বকের ভিতরে চলে যেতে পারে।

এম এইচ ডি/আইকেজে 

পারফিউম ব্যবহার ঘামের দুর্গন্ধ ডিওডোরেন্ট শরীর ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250