রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

সালমানকে জড়িয়ে থাকা মুখ লুকানো রহস্যময়ী কে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টুইটারে (যা বর্তমানে এক্স) একটি ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দিলেন সালমান খান। একটি মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়েছেন, আর সেটা দেখেই হইচই পড়ে গিয়েছে।

সালমানের মুখ দেখা গেলেও, রহস্যময়ীর মুখ লুকানো। আর জামার পেছনে রয়েছে একটি তারিখ। এরপরই এ মাধ্যমে ছবি নিয়ে শুরু হয় তোলপাড়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

ছবিতে তারিখ লেখা, ২৭/১২, অর্থাৎ ২৭ ডিসেম্বর, সালমান খানের জন্মদিন। আর ক্যাপশনে লেখা, ‘আমার হৃদয়ের একটি ছোট্ট টুকরো কাল শেয়ার করছি’।

পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে সবসময়ই পাশে পেয়েছি।’ আর এরপরই রহস্য আরও ঘনীভূত হয়েছে।

গায়ক আবদু রোজিকও পোস্টটিতে মন্তব্য করেন। যদিও কিছু অনুরাগী ভেবেছিলেন এটি ক্যাটরিনা বা অন্য রহস্যময়ী নারী।

আরো পড়ুন: নাইট ক্লাবে কেন নাচলেন শ্রাবন্তী

অনেকে ভেবেছিলেন, এটি অভিনেতার ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী ছাড়া অন্য কেউ নয়। আলিজেহ সালমানের বোন আলিভিরা এবং অতুল অগ্নিহোত্রীর মেয়ে।

সালমানের প্রযোজনায় বলিউডে ডেবিউ হতে যাচ্ছে আলভিরার। ছবিটি পরিচালনা করেছেন জামতারা খ্যাত সৌমেন্দ্র পাধি।

সামনে যশ রাজ ফিল্মসের টাইগার ৩-এ দেখা যাবে সালমান খান। সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। স্পাই অ্যাকশন চরিত্রে শাহরুখ খানেরও একটি বিশেষ উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।

এসি/

সালমান রহস্যময়ী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250