বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

গোবিন্দকে ‘সুগারড্যাডি’ বললেন স্ত্রী সুনীতা, শুরু নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিজীবন ঘিরে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার স্ত্রী সুনীতা আহুজা স্বামীকে নিয়ে একাধিক মন্তব্য করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পর এবার তিনি গোবিন্দকে ‘সুগারড্যাডি’ বলেও উল্লেখ করেন, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

সুনীতার দাবি, বিনোদন জগতে জায়গা করে নিতে চাওয়া কিছু তরুণী প্রতিষ্ঠিত পুরুষদের ব্যবহার করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেকেই ক্যারিয়ার গড়ার জন্য প্রভাবশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পথ বেছে নিচ্ছেন। তার ইঙ্গিত, গোবিন্দকেও নাকি এভাবে জড়িয়ে ফেলা হয়েছে।

স্বামীর বয়স ও পারিবারিক অবস্থার কথাও তুলে ধরেন সুনীতা। তার মতে, এই বয়সে এমন বিতর্ক মানায় না। সন্তানরা বড় হয়ে যাওয়ায় এসব বিষয় পরিবারকে অস্বস্তিতে ফেলে বলেও মন্তব্য করেন তিনি।

তবে গোবিন্দ এর আগেই এসব অভিযোগ অস্বীকার করেছেন। অভিনেতার দাবি, তার পরিবারকে ঘিরে একটি ষড়যন্ত্র চলছে এবং সেই খেলায় তার স্ত্রীকেও ব্যবহার করা হচ্ছে।

এই মন্তব্যগুলোর পর থেকেই গোবিন্দ ও সুনীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও বিচ্ছেদের পথে যাওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেননি সুনীতা।

জে.এস/

সুনীতা আহুজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250