বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

স্বাস্থ্যসেবা ভারত সরকারের একটি মিশন: মনসুখ মান্দাভিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

মনসুখ মান্দাভিয়া। ফাইল ছবি

‘স্বাস্থ্যসেবা’ কেবল সরকারের একটি ক্ষেত্র নয়, বরং এটি একটি মিশন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া।  

রবিবার (২০ আগস্ট) গুজরাটের গান্ধীনগরে ‘জি-২০ হেলথ ওয়ার্কিং গ্রুপ’ প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, “স্বাস্থ্যসেবা আমাদের একটি মিশন যার উদ্দেশ্য দেশের প্রতিটি নাগরিককে সর্বোচ্চমানের স্বাস্থ্যসেবা দেওয়া। আমাদের ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি এই মিশনের গুরুত্বপূর্ণ অংশীদার।” 

তিনি আরো বলেন, “ভারত একটি বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল হাব হিসেবে স্বীকৃত। পুরোবিশ্বে সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত ওষুধ সরবরাহে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় তিনি আরো যোগ করে বলেন, বিশ্বে প্রয়োজনীয় ভ্যাকসিনের ৬০ শতাংশ এবং জেনেরিক মেডিসিনের ২০-২২ শতাংশ রপ্তানি করে ভারত।” 

সাম্প্রতিক সময়ে ভারতে স্বাস্থ্যসেবার ব্যাপারে তিনি বলেন,“সাম্প্রতিক বছরগুলিতে আমাদের স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করা যাচ্ছে। আমরা একটি মানসম্মত স্বাস্থ্যসেবা ভিত্তিক মডেলের দিকে এগিয়ে যাচ্ছি।”

এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি জি. সাদিকিন এবং নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী ড. আর্নস্ট কুইপার্সও উপস্থিত ছিলেন। 

এসময় করোনা  মহামারী চলাকালে ইন্দোনেশিয়াকে ফার্মাসিউটিক্যাল উপাদান এবং ওষুধ সরবরাহ করে সহযোগিতা করায় ভারতের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী  বুদি জি. সাদিকিন। 

তিনি বলেন, “করোনা মহামারী চলাকালে ইন্দোনেশিয়ার মানুষের জীবন বাঁচানোর জন্য আমি ভারতের সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়াকে ধন্যবাদ জানাই। আমরা সেসময় একটি বিমান ভাড়া করে ওষুধের জন্য ভারতে এসেছিলাম।” 

মতবিনিময় সভায় জি-২০ ভুক্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীরা তিনটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করেন। তারা নিরাপদ, কার্যকর, মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে সবাই যাতে  সুলভমূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা পায় সে ব্যাপারে আলোচনা করেন। 

এম.এস.এইচ/

জি-২০ মনসুখ মান্দাভিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250