শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গুরুত্ব হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেন, ‘আসলে এখন তাদের প্রতি বিশ্বের কোনো ভ্রুক্ষেপ নেই।’ আজ বুধবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন যে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৩০টি জাহাজ অতিক্রম করতো, এখন সেটি ১২টি জাহাজে নেমে এসেছে। এখন প্রত্যেকটি জাহাজকে ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হচ্ছে। শত শত জাহাজ এখন পারস্য উপসাগরের লাইন ধরে আছে এবং তারা হরমুজ অতিক্রম করার অনুমতি চাচ্ছে।’

তিনি বলেন, ‘১১ মিলিয়ন ব্যারেল (জ্বালানি) প্রতিদিন এই হরমুজ দিয়ে বিভিন্ন দেশে রপ্তানি হতো, সেটাও এখন অনেক কমে এসেছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট বলছে, যারা হরমুজ প্রণালি দিয়ে তেল নিতে চায় তারা নিজেদের দায়িত্বে এটা করুক। আমরা কিছু করতে পারবো না।’

‘এই অবস্থার জন্য দায়ী কে?’ প্রশ্ন রাখেন তিনি। ট্রাম্প নিজেকে একতরফাভাবে বিজয়ী ঘোষণা করার সুযোগ খুঁজছে দাবি করে জলিল রহিমি বলেন, ‘উনি যদি নিজেকে বিজয়ী বলে শান্তি পায়—বলুক। আমার প্রশ্ন, আসলেই কি তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পেরেছে? আমেরিকা ও ইসরায়েলের এখন বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের সেই আগের আধিপত্য নেই।’

‘মনে হয় তারা খুব একটা বুঝবে না, তারপরও আমি বলবো তাদের বোঝা উচিত। আসলে এখন তাদের প্রতি বিশ্বের কোনো ভ্রুক্ষেপ নেই,’ যোগ করেন তিনি।

জ্যামাইকা চুক্তির উল্লেখ করে তিনি বলেন, ‘ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ যেতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট এবং আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে এবং আমরা অবশ্যই হরমুজ প্রণালিতে আমাদের নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠিত করব।’

জে.এস/

জলিল রহিমি জাহনাবাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250