বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

হেলিকপ্টারে বউ এনে শখ মেটালেন ইতালি প্রবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

হেলিকপ্টারে বউ এনে শখ মেটালেন ইতালি প্রবাসী। ছবি: সংগৃহীত

নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে ইতালি প্রবাসী নিলয় নতুন বউকে ঘরে এনেছেন হেলিকপ্টারে চড়িয়ে। নিলয় হাসানের (৩১) বাড়ি নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে।

মৃত আবুল কাশেম ছৈয়াল ও মৃত আয়েশা বেগম দম্পতির ছেলে তিনি। আর কনে সাবিনা আক্তার (২২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চড়াইল্লাপুর এলাকার সাদেক হাওলাদারের মেয়ে।

শুক্রবার (২৯শে ডিসেম্বর) দুপুরে ঢাকা হাজিক্যাম্প সংলগ্ন হলিডে এক্সপ্রেস হোটেলে বিয়ে হয় তাদের। বিয়েতে দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ইতালি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিলয়।

শুক্রবার (২৯শে ডিসেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নবদম্পতিকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করে। বিকেল সাড়ে ৩টার দিকে স্ত্রী সাবিনাকে নিয়ে হেলিকপ্টার থেকে নামেন সদ্য ইতালিফেরত যুবক নিলয় হাসান। এ সময় পরিবার ও আত্মীয়-স্বজন বর–বধূকে ফুল দিয়ে বরণ করেন। এই ব্যতিক্রমী ঘটনা প্রত্যক্ষ করতে পণ্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তখন তিল ধারণের জায়গা নেই। এসময় নিরাপত্তায় ছিলেন পুলিশ সদস্যরা।

ঘড়িসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, কথায় বলে শখের দাম লাখ টাকা। নিলয়ের ক্ষেত্রেও তেমন হয়েছে। ইতালি প্রবাসী এই যুবক নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে দুই ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া করেন শুনেছি। তাতে চড়ে নববধূকে নিয়ে আমাদের এলাকায় উড়ে এলেন এই যুবক। এতে ভীষণ খুশি সবাই। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, তাই দোয়া রইল।

বর নিলয় হাসান বলেন, আমি ১৮ বছর যাবত ইতালি থাকি। আমার অনেক দিনের সখ বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে গ্রামের বাড়িতে আসবো। হেলিকপ্টারে ১ লাখ ১৫ হাজার টাকা খরচ করে আমার সখ পূরণ করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

নববধূ সাবিনা আক্তার বলেন, আমি কোন দিনই ভাবিনি হেলিকপ্টারে শ্বশুরবাড়ি আসবো। হেলিকপ্টারে চড়ে আমার খুবই ভালো লাগছে। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এটাই আমার চাওয়া।

ওআ/

প্রবাসী হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250