সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ কোটি ডলার জরিমানা ট্রাম্পের সাবেক আইনজীবীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবীর জরিমানা হয়েছে। আদালত রুডি জিউলিয়ানিকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) আদালত তাকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে জরিমানা করে। 

জর্জিয়ার দুই নির্বাচন কর্মীর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী।

ওয়াশিংটনের ফেডারেল আদালতের রায়ে বলা হয়, নির্বাচনকর্মী ওয়ানড্রেয়া শোয়ে মস এবং তার মা রুবি ফ্রিম্যানের মানহানি ও অনুভূতিতে আঘাত হানার জন্য সাত কোটি ৩০ লাখ এবং ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউইয়র্কের সাবেক মেয়রকে শাস্তি দেয়ার জন্য সাত কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হবে। 

আরো পড়ুন: মহাকাশে আরেকটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের 

আদালতের বাইরে রুবি ফ্রিম্যান সাংবাদিকদের বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। আমার ও আমার মেয়ের সাথে রুডি গিলিয়ানি যা করেছে, আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং এর জন্য তাকে দায়ী করেছে। অন্যদেরও দায়ী করতে হবে।

শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন, গিলিয়ানি মানহানি, ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেয়া ও নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী। আদালত এ সিদ্ধান্ত নেয়ার জন্য দশ ঘণ্টারও বেশি সময় নেয়। গিলিয়ানি ডোনাল ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি আরোপ করতে সহায়তা করেছেন।

এই রায়ের প্রতিক্রিয়ায় গিলিয়ানি বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সূত্র: বিবিসি 

এইচআ/ আই.কে.জে/


নির্বাচন জরিমানা কারচুপি রুডি জিউলিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250