সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর

দুই দিনে ২০০ কোটি টাকা ছাড়িয়েছে সালমানের সিনেমার আয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বক্স অফিসে চলছে ‘টাইগার থ্রির’ দাপট। ছবিটি ঘিরে সিনেমা পাড়ায় উত্তেজনা তুঙ্গে। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করছেন। 

এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। রোববার (১২ নভেম্বর) বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে বেশ ভালো করেছে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’। তবে দিওয়ালির দিনে মুক্তি পাওয়ায় ভারতে কিছুটা কম আয় করেছে। তবে মুক্তির দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় বেড়েছে। মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতে আয় করেছে ৫৬ কোটি রুপি। 

দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২১৯ কোটি ৩০ লাখ টাকার বেশি।

আরো পড়ুন: রাঘব-পরিণীতির আদুরে দীপাবলি উদযাপন

‘টাইগার থ্রি’ মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে, সিনেমাটিকে পাঁচে চার দিয়েছেন। তার ভাষায়, ‘এই দীপাবলিতে সবচেয়ে বড় ধামাকা ‘টাইগার থ্রি’। ক্যাটরিনা কাইফ দারুণ ফর্মে রয়েছেন। 

বিশেষ করে তার অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে নাড়িয়ে দেবে। ক্যামিও চরিত্রে দুর্দান্ত শাহরুখ খান, হিংস্র সালমান খান।’

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।

এসি/ আই.কে.জে/


সালমান সিনেমার আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250